1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলার পশুর নদীতে পাথর বোঝায় লাইটার জাহাজ ডুবে গেছে - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

মোংলার পশুর নদীতে পাথর বোঝায় লাইটার জাহাজ ডুবে গেছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩১৪ জন খবরটি পড়েছেন

নাজমুল ইসলাম সবুজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীর হাড়বাড়ীয় এলাকায় ৬০০ টন পাথরসহ এমভি মাস্টার দিদার নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের মাস্টারসহ ১০ জন স্টাফ নদী সাঁতরে অপর একটি জাহাজে আশ্রয় নিয়েছেন।

মোংলা বন্দরের সুন্দরবন সংলগ্ন পশুর নদীর হাড়বাড়ীয়ার ৩ নং অ্যাংকোরেজের লাল বয়া এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে জাহাজটি ডুবে যায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জানান, তলা ফেটে ডুবে যাওয়া জাহাজটির সার্ভে সনদ মেয়াদোত্তীর্ণ এবং ফিটনেসবিহীন ছিলো।

পাথর নিয়ে ডুবে যাওয়া মাস্টার দিদার নামের জাহাজটির মালিক দেলোয়ার হোসেনকে তলব করাসহ দ্রুত এটি উত্তোলনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ৬০০ টন পাথর নিয়ে জাহাজটি ডুবলেও মোংলা বন্দরের মূল চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar