বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় দেশব্যাপী বিএনপি জামাতের জ্বালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী সমর্থিত উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন। এদিন বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওয়ালীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি, একই সংগঠনের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুছ আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা, দরাজহাট ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলু, ইউপি সদস্য ফেরদৌস খান সোহাগ, ইউপি সদস্য আদম আলী, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম লাদেন, কৃষকলীগ নেতা সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, সাবেক যুবলীগ নেতা জাহিদুল ইসলাম পলাশ, ইউপি সদস্য ফিরোজ হাসান, ইউপি সদস্য শের আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, যুবলীগ নেতা ইব্রাহিম লিংকন,স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল কাদের, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জোবায়ের রহমান, ছাত্রলীগ রুবেল হাসান, সাদ খান হিমেল।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাঘারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।