1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মৃত মায়ের 'দাফন' না 'সৎকার' নিয়ে দুই ভাইয়ের বিরোধ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

মৃত মায়ের ‘দাফন’ না ‘সৎকার’ নিয়ে দুই ভাইয়ের বিরোধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

একই মায়ের গর্ভে জন্ম নেয়া দুই ছেলে। একজন মুসলিম। আরেকজন হিন্দু। তাই মায়ের মৃত্যুর পর তাকে দাফন না সৎকার করা হবে তা নিয়ে দেখা দেয় জটিলতার। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে মিটমাট হয় দুই ভাইয়ের।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ঘটনা ঘটেছে ভারতের বিহারে। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) ওই নারীর মৃত্যু হয়। তার প্রথম স্বামী ছিলেন মুসলিম। আর তার দ্বিতীয় স্বামী ছিলেন একজন হিন্দু। এখানেই যত ঝামেলার শুরু। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

তবে শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে ওই নারীর সৎকার করা হয়। পুলিশ বলছে, রায়কা খাতুন নামে ওই নারীর প্রথমে একজন মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। কিন্তু প্রায় ৪৫ বছর আগে তার প্রথম স্বামীর মৃত্যু হয়। এরপর রাজেন্দ্র ঝা নামে এক হিন্দু ব্যক্তিকে বিয়ে করেন রায়কা।

বিয়ের পর তার প্রথম ঘরের সন্তান মোহাম্মদ মোহফিলও তার সঙ্গেই থাকতেন। পরে রাজেন্দ্রের সঙ্গে বাবলু ঝা নামে আরেক ছেলে হয় রায়কার। কিন্তু ধর্ম নিয়ে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। এক ছাদের নিচেই থাকতেন তারা।

এক ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়তেন। অপর ছেলে মন্দিরে গিয়ে পূজা করতেন। বাবলুর বাবা রাজেন্দ্র একজন পুরোহিত ছিলেন। রায়কা পরবর্তীতে হিন্দু ধর্ম গ্রহণ করেন। নাম পরিবর্তন করে হন রেখা দেবী।

প্রায় ১০ বছর আগে দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর দুই ছেলের সঙ্গে থাকতেন রেখা ওরফে রায়কা। মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। এরপরই দুই ছেলের মধ্যে দেখা দেয় বিভেদ। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar