বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যে বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাঘারপাড়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান। পতাকা উত্তোলন শেষে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যক্ষ ইয়াহিয়া আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি , দুনর্ীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান , প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন ও জাহিদুল ইসলাম প্রমুখ।