1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স-ব্রাজিলিয়ান জ্যোতিষ আথোস সালোম - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স-ব্রাজিলিয়ান জ্যোতিষ আথোস সালোম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

কাতার বিশ্বকাপ শুরু হয়েছে। এরই মধ্যে কেটে গেল একটা সপ্তাহ। শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণীও। কোন ম্যাচে কে জিতবেন, কে হয়ে উঠবেন ম্যাচের তারকা এসব নিয়ে চলছে গবেষণা। এবার বিশ্বকাপের ফাইনালের ভবিষ্যদ্বাণী করে রীতিমতো হইচই ফেলে দিলেন ‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ খ্যাত ব্রাজিলিয়ান জ্যোতিষ আথোস সালোমে। এর আগেও তিনি সঠিক ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দিয়েছিলেন। যমুনাটিভি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ববিখ্যাত এই ভবিষ্যদ্বক্তা ২০২০ সালে আগাম জানিয়েছিলেন কোভিড-১৯ এর খবর। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এবং ব্রিটেনের রানি এলিজাবেথের মৃত্যুর নির্ভুল গণনার সাথে কাতার বিশ্বকাপের আগে সালোমে বলেছিলেন, ফাইনালের আগেই বিদায় নেবে তার নিজ দেশ ব্রাজিল। এবার তিনি গণনা করে বলেছেন, দুই ফাইনালিস্ট এবং বিশ্ব চ্যাম্পিয়নের নাম। 

সোমবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দিয়ে আথোস সালোমে বলেছেন, আমি কথা দিয়েছিলাম বিশ্বকাপ নিয়ে কোনো কথা বলবো না। কারণ, আমি খেলা কিছু বুঝি না, বিশেষ করে ফুটবল। অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আমি বিশ্বকাপ সম্পর্কে গণনা করতে পারি। ফলোয়াররা আমাকে গণনার জন্য চাপ দিচ্ছে। নিজেকে এখন মনে হচ্ছে একজন ধারাভাষ্যকার।

তিনি আরো লেখেন, সেমিফাইনালে ফেভারিট আর্জেন্টিনা। তাদের নাম্বার টেন মেসি বহুদিন ধরেই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে, কালকের ম্যাচটি সেমিফাইনাল মোটেও সহজ হবে না।

তাদের সতর্ক থাকতে হবে। ক্রোয়েশিয়া চাইবে মেসির দলকে আসর থেকে বিদায় করতে। আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমি কয়েক মাস আগে থেকেই বলে আসছি।

আর কোয়ার্টার ফাইনালে তা প্রমাণিতও হয়েছে। আর্জেন্টিনা ও মরক্কোর ফাইনাল মরক্কোর হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। ফাইনালে ক্রোয়েশিয়া বনাম মরক্কো কিংবা ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া হওয়ার সম্ভাবনা দেখছি না।

১৮ ডিসেম্বরের ফাইনালে মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির দল। ট্রফি উঠবে ফ্রান্সের হাতে। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar