1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুকুর,বিড়াল,কচ্ছপ, ঈগল, মাছের বিশ্বকাপ ফুটবল শিরোপা নিয়ে ভবিষ্যদ্বাণী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

কুকুর,বিড়াল,কচ্ছপ, ঈগল, মাছের বিশ্বকাপ ফুটবল শিরোপা নিয়ে ভবিষ্যদ্বাণী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩১৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

আর মাত্র একদিন বাকি। এরপরই ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। কাতারের লুসাইল স্টেডিয়ামে এ মহারণে কে জিতবে, কারা সোনালি ট্রফি উঁচিয়ে ধরবে- এ নিয়ে কৌতুহলের শেষ নেই ফুটবল সমর্থকদের।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সেসব ভক্তের কৌতুহল নিবৃত্ত করেছে একদল প্রাণি। তাদের বেশিরভাগই পূর্বাভাস দিয়েছে এবার বিশ্বকাপ ঘরে তুলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে দুইবার করে বিশ্বমঞ্চে শিরোপা জিতেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। চলতি আসরে তৃতীয় বৈশ্বিক ট্রফি জয়ের সুযোগ তাদের। এ দ্বৈরথে আর্জেন্টাইন জাদুকর মেসি না ফরাসি তুরুপের তাস কিলিয়ান এমবাপ্পে জয়ী হন-তাই দেখার বিষয়।

১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর ১৯৯৮ ও ২০১৮ সালে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফ্রান্স। এ বছর ফাইনালি লড়াইয়ে আলবিসেলেস্তে না লস ব্লুজরা জেতেন-এ নিয়ে নানা আভাস দিচ্ছেন ফুটবল বোদ্ধারা। 

এরই মধ্যে শিরোপা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে কুকুর, বিড়াল, কচ্ছপ, ঈগল, মাছ এবং আরও অনেক প্রাণি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেগুলো শেয়ার করেছেন টিকটক ব্যবহারকারীরা। তাতে দেখা যাচ্ছে, ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে শিরোপা জিতবে আর্জেন্টিনা।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে নিয়মিত ভবিষ্যদ্বাণী দিতো পল নামের অক্টোপাস। তার সামনে দুই দলের পতাকা রাখা হতো। এর মধ্যে যাদের বেছে নিতো, তারাই জয়ী হতো। 

ওই আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় স্পেন ও নেদারল্যান্ডস। সেই খেলায় স্প্যানিশরা জয়ী হবে বলে ফলাফল দেয় পল। শেষ পর্যন্ত তার কথায় সত্য হয়। প্রথমবারের মতো সোনালি ট্রফিতে চুমু আঁকেন আন্দ্রেস ইনিয়েস্তা-জাভিরা। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar