1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শহীদ আফ্রিদি হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শহীদ আফ্রিদি হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮২ জন খবরটি পড়েছেন

পাকিস্তানের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হলেন । শনিবার (২৪ ডিসেম্বর) তাকে নতুন এই দায়িত্ব দেয়া হয়েছে। তিন সদস্যের নির্বাচক প্যানেলে আফ্রিদির সহযোগী হিসেবে থাকছেন দুই সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনজুম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শহিদ আফ্রিদিকে জাতীয় দলের দেয়া প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, ‘আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোন সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নেবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’

তিনি আফ্রিদির প্রশংসা করে আরো বলেন, ‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোন ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে আধুনিক ক্রিকেটে তার চেয়ে যোগ্য কেউই নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।’

প্রধান নির্বাচকের দায়িত্বে পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দেব। আমি দ্রুত একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar