1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
 কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৬১ জন খবরটি পড়েছেন

 কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে সাও  পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘কালো মানিক’ ব্রাজিলের পেলে। এক বছরের বেশি সময় ধরে কোলন  ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন এই তারকা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন। 
গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। 

১৯৫৮ সালের সুইডেনে বিশ্বকাপ জয়ে ব্রাজিল দলের হয়ে দারুণ ভূমিকার জন্য মাত্র ১৭ বছর বয়সে তারকাখ্যাতি পেয়েছিলেন পেলে। মূলত ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে মোট তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন। তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি এতবার বিশ্বকাপ জয় করেছেন। ২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে। 

তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলে রেকর্ড ১২৮১ গোল করেন পেলে। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক ম্যাচের গোলও রয়েছে। পেলের ফুটবলের শৈলী, যা ছিল অ্যাথলেটিসিজম এবং মন্ত্রমুগ্ধ চালের নিখুঁত মিশ্রণ।

ফুটবলের রাজা ও বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেছে ব্রাজিল  সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar