1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

যশোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৫ জন খবরটি পড়েছেন

যশোরে তিনদিনব্যাপী তাবলীগ জামায়াতের আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। উপশহরের মার্কাস মসজিদ মাঠে প্রায় অর্ধ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হয়। তারপর জুম্মার নামাজের সময় মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জুম্মার নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইলের মুফতি উসামা।

ইজতেমার ময়দানে জুম্মার নামাজে অংশ নেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

তার সাথে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলুসহ নেতৃবৃন্দ।

ইজতেমার জিম্মাদার রেজাউল ইসলাম সাথী জানান, শুক্রবার থেকে ইজতেমা শুরু হয়েছে। ফজরের নামাজের পর কাকরাইলের মাওলানা সাইফুল্লার আম বয়ানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এবারের ইজতেমায় ভারত, ইন্দোনেশিয়া, অস্ট্রোলিয়া, আফ্রিকার মৌরি তানিয়া ও পাকিস্তানের মুরব্বীরা অংশ নিয়েছেন। প্রথমদিনে প্রায় অর্ধ লাখ মুসল্লি অংশ নেন।

তিনি আরো জানান, প্রথমদিনে আসরের নামাজের পরে আরবের মেহমানরা বয়ান করেন। বাংলাদেশের তাবলীগ জামায়াতের আমীর সৈয়দ ওয়াসিফুল ইসলাম আলোচনায় অংশ নেন। ইসলামের মূল বিষয়গুলো বয়নের মাধ্যমে তুলে ধরা হয়। ইসলাম ধর্ম জীবনকে সুন্দর ও পরিমার্জিত করে তোলে সেই বিষয়ে বিশদ ব্যাখ্যা করা হয়। ইহজীবন ও পরজীবনের জন্য ইসলাম একমাত্র মুক্তির পথেয় সেই সর্ম্পকে বয়ান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X