1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গলায় ফাঁস দিয়ে ৫৫ বছরের নারীর আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০ পোশাক কারখানা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ, ৭০ কারখানায় ছুটি ৩২ বন্ধ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ নাসিরনগরে সাবেক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের ইন্তেকাল ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়, সকাল ৮টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা অভিনেতা সোহেল খান আর নেই জাবির নাট্য সংসদ নির্বাচন: ভিপি অর্পণ, জি এস ইন্দ্রানী , সাংগঠনিক পদে পুনর্নির্বাচন পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর ভাইরাল ব্রিজ

গলায় ফাঁস দিয়ে ৫৫ বছরের নারীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৪ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোসাঃ সেতারা বেগম নামের ৫৫ বছরের এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার স্বজনরা।

শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী একই গ্রামের মৃত আনোয়ার শরীফের স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। ফলে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের।

নিহতের স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কয়েকদিন আগে ওই নারীর দেহে ক্যান্সার রোগের
প্রাদুর্ভাব বেড়ে যায়। যার ফলে তিনি অস্থিরতায় ভুগছিলেন। পরে শুক্রবার রাতে খাবার খেয়ে সে তার বোনের
সাথে নিজ ঘরে ঘুমায় এবং তার ছেলে-মেয়েও ঘুমিয়ে পড়ে। রাত দুইটার দিকে তার বোন ঘুম থেকে উঠে সেতারাকে বিছানায় না পেয়ে তার ছেলেমেয়েকে ঘুম থেকে উঠালে তারা খুজতে থাকে।

খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশে গাব গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে তার
ছেলে ও মেয়ে দড়ি কেটে লাশ গাছ থেকে নামিয়ে ঘরে নিয়ে যায়। তখন তারা কান্নাকাটি করলে
স্থানীয়রা ছুটে আসে এবং থানা পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক হাওলাদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar