মেহেদি হাসান রিপন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া বাজারে নিজ দোকানে গলায় ফাঁস দিয়ে অমল দাস(৪৫) নামের এক চা ব্যবসায়ি মারা গেছেন। ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান অতিরিক্ত ঋনের চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে ।পরিবারের সদস্যরা আরও জানান,প্রতিদিনের মতো আজকেও সকাল করে দোকানে চলে যায়,কিন্তু আজকেই তার জীবনের শেষ দোকানদারি তা আমরা ভাবতে পারিনি।
নারিকেলবাড়ীয়া বাজারের কিছু ব্যবসায়ী আমাদের আরও জানান,অমল দাস অনেক নরম মনের মানুষ কারও সাথে কখনো কোন গোলমাল করেনা। সকলের সাথে হাসিঠাট্টার মধ্যে মিলেমিশে থাকে। অমল দাসের এ মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবে ভাবতে পারিনি। সকলের একটাই কথা অতিরিক্ত এই ঋনের চাপ সহ্য করতে না পেরে কাউকে কিছু না বলে সকালে নিজ দোকানে এসে দোকানের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অমল দাসের বাড়ী নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিছনে দাস পাড়ায়। অমল দাসের পিতার নাম মৃত রনো দাস।মৃত্যু কালে তিনি ১ছেলে,১ মেয়ে,স্ত্রী,মা রেখে গেছেন।
বাঘারপাড়া থানার কর্তব্যরত অফিসার মকবুল(ওসি তদন্ত) সাংবাদিকদের বলেন,আমি অমল দাসের মৃত্যুর সংবাদ পেয়ে সাথে সাথে দেরি না করে আমার ফোর্স নিয়ে নারিকেলবাড়ীয়া বাজারে উপস্থিত হই এবং ঝুলন্ত অবস্থায় অমল দাস’কে দেখি এবং তার লাশটি নিছে নামায়।