1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে বেকারদের অবস্থান কর্মসূচী পালিত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

কুড়িগ্রামে বেকারদের অবস্থান কর্মসূচী পালিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২১৫ জন খবরটি পড়েছেন
ঞ্ছবি-বিডিটেলিগ্রাফ

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের দাবি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচী পালন করেছে বেকার যুবক-যুবতীরা।

রোববার দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে এ অবস্থান কর্মসূচীতে ন্যাশনাল সর্ভিস প্রকল্পে কাজ করা দুই সহস্রাধিক বেকারকর্মীরা অংশ নে্ন।

বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে কলেজ মোড় থেকে থানা মোড় এবং পোষ্টাফিসের সামন থেকে কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দু’পাশে দাড়িয়ে তারা দুই ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করে।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কেএম রমজান আলী, সাধারণ সম্পাদক মো: মাইদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান রাজুসহ অন্যান্যরা। দরিদ্র পীড়িত এ জেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের জোড় দাবি জানান বক্তারা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো: আসাদুজ্জামান জানান, ন্যাশনাল সার্ভিসে কাজ করতে গিয়ে আমি সরকারী চাকুরীর বয়স হারিয়েছি। সরকার যেগেতু ঘরে ঘরে চাকুরি দেয়া প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী আমি ভেবেছিলাম ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ করা হবে। কিন্তু দুই বছর বছর যখন শেষ হয়ে গেল তখন আমি আবারো বেকার হয়ে গেলাম। এ অবস্থায় দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছি। আমি চাই ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ করা হোক।

উল্লেখ্য কুড়িগ্রাম জেলায় ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই বছর মেয়াদে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী প্রায় ৩৮ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হয়। পরে সরকার ন্যাশনাল সার্ভিস কর্মসূচী বন্ধ করে দিলে এসব কর্মচারীরা বেকার হয়ে পড়েন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar