1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুধকুমার নদে নৌকা ডুবিতে নিখোঁজ এক নারী - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

দুধকুমার নদে নৌকা ডুবিতে নিখোঁজ এক নারী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ২৫ যাত্রী ও মালামাল বোঝাই নৌকা ডুবির ঘটনায় নালো বেগম (৪৫) নামের এক নারী নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে নৌকাডুবির এ ঘটনায় নিখেঁাজ হওয়া ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দুধকুমার নদের মুড়িয়া ঘাটে একটি নৌকায় অন্তত ২৫ যাত্রীসহ ২০ মন ধান, ২৫ মন পাট, ঘোড়াসহ ২ টি ঘোড়ারগাড়ী ও ৭টি বাইসাইকেল এবং অন্যান্য মালামাল নিয়ে ঘাটের পূর্বদিক থেকে পশ্চিম পাড়ে আসার জন্য রওয়া দেয়। নৌকার ধারণ ক্ষমতার চেয়ে বেশিযাত্রী ও মালামাল নেয়ায় ঘাট থেকে ছাড়ার পরই নৌকাটি তলিয়ে যায়।

এসময় অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে ফিরলেও নালো বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারী নিখেঁাজ রয়েছেন। নিখেঁাজ নালো বেগম ওই ইউনিয়নের তেলিয়ানির কুটি এলাকার প্রতিবন্ধি নুর মোহাম্মদের স্ত্রী। তিনি আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধার তৎপরতা চালায়। খুঁজে না পেয়ে রংপুর ডুবুরি দলকে খবার দেয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখেঁাজ নারীকে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নারীকে খুঁজে পাওয়া যায়নি।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে নিখোঁজ নারীকে খোঁজার জন্য ডুবুরী দল কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar