রাজধানী মিরপুরের পল্লবীতে বিপ্লব জামান নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমকে জানান, পল্লবী সাংবাদিক প্লট রোড নম্বর ৭ এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ করছে। দরজার ফাঁক দিয়ে যতটুকু দেখা গেছে মরদেহটি বারান্দায় পড়ে আছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মরদেহটি পচতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি পারভেজ আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি গত সাত দিন ধরে অফিসে যাচ্ছেন না। তখন অফিস থেকে বাড়ির মালিক রফিকুল ইসলামের কাছে ফোন করে বিষয়টি জানানো হয়। তিনি পুলিশকে খবর দেন।