1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৫৩ জন খবরটি পড়েছেন


ইলিয়াস হোসাইন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি টিনসেড বসতঘর, একটি রান্নাঘর, একটি গোয়ালঘর ও একটি লাকড়ির ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে ঘরের মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, দলিলপত্র ও চালডাল সহ প্রায় ১০-১২ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। তবে এতে কোন হাতা হাতের ঘটনা ঘটেনি।

শনিবার (২১ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত হামেদ খান চেয়ারম্যান বাড়ি সংলগ্ন আবের মল্লিক (৫৫) এর বাড়িতে আগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে মাঠে ধান সিদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত আবের মল্লিকের স্ত্রী নিজ ঘরে মাগরিবের নামাজ পড়তে যায়। তিনি মাগরিবের নামাজ শেষে হঠাৎ গোয়াল ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার-চেঁচামেচি করেন এবং গরুর দড়ি কেটে বের করে দেন। আগুনের লেলিহান শিখা দেখে ও চিৎকার চেচামেচি শুনে এলাকাবাসী দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা তার বসতঘর, রান্নাঘর ও লাকড়ির ঘরে ছড়িয়ে পরে।

এরপর মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায় ভুক্তভোগীর মাথা গোজার ঠাই সহ প্রায় ১০-১২ লক্ষ টাকার মালামাল।
ক্ষতিগ্রস্ত আবের মল্লিক বলেন, সহায় সম্বল যা আছে সবটুকু দিয়ে তিন বছর আগে জমি কিনে এই ঘরটি উঠাইছি। কৃষি কাজ করে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে খুব শান্তিতেই দিন পার করছিলাম। কিন্তু মুহূর্তেই আমার সবকিছু শেষ হয়ে গেল। আগুনে আমার চারটি ঘর, ধান, চাল ও আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১২ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। দুইটি গরু, কয়েকটি টিন ও পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকব! কি খাব! কিভাবে আবার ঘর তুলব! সেই চিন্তায় ঘুমাতে পারছি না। আমি সরকারের কাছে ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করছি।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর লিডার মোঃ মনিরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান বলেন, পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar