1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রীর ৩ দিনব্যাপী বার্ষিক ডিসি সম্মেলনের উদ্বোধন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

প্রধানমন্ত্রীর ৩ দিনব্যাপী বার্ষিক ডিসি সম্মেলনের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৪৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন।
তিনি আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে ডিসি কনফারেন্স ২০২৩ এর উদ্বোধন করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ বিভাগীয় কমিশনারদের পক্ষে এবং নরসিংদীর জেলা প্রশাসক আবু নাঈম মোহাম্মদ মারুফ খান ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সার্বিক উন্নয়নের উপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হবে। স্বাগত বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, জেলা প্রশাসকদের দেয়া মোট ২৪৫টি প্রস্তাবের ওপর ২৬টি কার্য অধিবেশনে আলোচনা করা হবে। সরকার প্রধানের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও সচিবরা আলোচনায় যোগ দেবেন এবং ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে জানান তিনি।

তিনি আরো জানান, ২৬ জানুয়ারি শেষ হতে যাওয়া তিন দিনব্যাপী সম্মেলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, স্বাস্থ্য, ভূমি, ব্যবস্থাপনা ও শিক্ষা সংক্রান্ত প্রস্তাবগুলো অগ্রাধিকার পাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিসিরা গত বছরের সম্মেলনে ২৪২টি প্রস্তাব রেখেছিলেন, যার মধ্যে ১৭৭টি বাস্তবায়ন করা হয়েছে এবং অবশিষ্ট ৬৬টি প্রস্তাবের বাস্তবায়ন চলছে।

সম্মেলনের সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় দিনে ২৫ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে ডিসিরা সাক্ষাত করবেন। সম্মেলনের তৃতীয় দিনে তারা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আরেকটি সাক্ষাৎ করবেন।বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar