1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনের নামে মামলা - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা

বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনের নামে মামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহাসহ পাঁচজনের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছেন নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসামিরা হলেন, নারিকেলবাড়িয়া গ্রামের মৃত রামকৃষ্ণ সাহার ছেলে ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, একই গ্রামের মৃত জগবন্ধু সাহার ছেলে অমর কৃষ্ণ সাহা, অমরের ছেলে অনুপ কুমার সাহা, রবিন সাহার ছেলে রিপন সাহা ও ক্ষেত্রপালা গ্রামের ইসহাক বিশ্বাসের ছেলে জামিল হোসেন। এছাড়া, মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে বাঘারপাড়ার এসিল্যান্ডকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ১৫ বছর ধরে মেহেদী হাসান নারিকেলবাড়িয়া বাজারের কাপুড়িয়াপট্টি গলিতে সরকারি জায়গায় ১৬ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থের একটি সেমিপাকা টিনের ঘরে তনিমা গার্মেন্টস এন্ড বস্ত্রালয় নামে একটি দোকান করে ব্যবসা করছেন। ওই বাজারে আরও অনেকেই একইভাবে ব্যবসা করছেন। সরকারিভাবে সিদ্ধান্ত হয়, ডিসিআর গ্রহণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে। তারই অংশ হিসেবে বাঘারপাড়া ভূমি অফিস থেকে সার্ভেয়ার এসে তার ০.৫ শতক জমির ডিসিআর বাদী মেহেদী হাসানের নামে প্রদানের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

এরমধ্যে গত বছরের ২০ মে সকালে চেয়ারম্যান বাবলু কুমার সাহা অন্য আসামিদের সাথে নিয়ে মেহেদী হাসানের কাছে গিয়ে ডিসিআর নিয়ে ব্যবসা করতে হলে তাকে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। চাঁদা না দিলে তার দোকান অমর ও অনুপকে দেয়া হবে বলে জানান। বাধ্য হয়ে মেহেদী হাসান চেয়ারম্যানকে ৮৫ হাজার টাকা চাঁদা দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাকি দুই লাখ ১৫ হাজার টাকা না দেয়ায় গত বছরের ১৯ জুন মেহেদী হাসানের দোকানে তালা ঝুলিয়ে দেন চেয়ারম্যান। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তারই নির্দেশে বাঘারপাড়া থানা পুলিশ দোকান খুলে দেয়।

সর্বশেষ, গত ২০ জানুয়ারি বেলা ১১ টায় চেয়ারম্যান বাবলু নেতৃত্বে একদল সন্ত্রাসী তালা ও শার্টার ভেঙে দোকানে প্রবেশ করে। এরপর তারা দোকান থেকে নগদ ৬৩ হাজার টাকা ও ২০ লাখ টাকার কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একইসাথে মেহেদী হাসানের দোকানের পেছনের দেয়াল ভেঙে অমর ও অনুপের দোকানের সাথে যোগ করে দেন চেয়ারম্যান।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, মূলত ঘরটি অমর ও অনুপদের। যা ভাড়া দিয়েছিলেন মেহেদী হাসানকে। এরপর মেহেদী হাসান নিজেই ঘরের মালিক হতে চেয়েছিলেন। ঘরমালিক ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন। এরপর তাকে ডাকা হয়। কিন্তু না আসায় নিয়ম অনুযায়ী ওই মালামালা ক্রোক করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। দোকান বুঝে দেয়া হয়েছে মূল মালিকদের। তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন।

সূত্র-গ্রামের কাগজ  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar