তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশে এক প্রবল ভূমিকম্পের পর শুধু তুরস্কেই মৃতের সংখ্যা ৪হাজার ৩০০ জন ছাড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান ইউনুস সেজারের মতে, তুরস্কে কমপক্ষে ২ হাজার ৯২১জন নিহত এবং ১৫ হাজার ৮শ’ জনেরও বেশি আহত হয়েছে।
দুই দেশেই দুর্গত এলাকা জুড়ে এক বিশাল উদ্ধার অভিযান চলছে। তবে গ্রাম ও শহরগুলোয় উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ অনুসন্ধানের সঙ্গে সঙ্গে এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ ভূমিকম্পে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বিবিসি, সিএনএন