1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওমরাহ পালনে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

ওমরাহ পালনে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাবা আবদুল মালেক মেম্বার (৭৪) ও তাসলিমা বেগম (২০)। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর সাদারচর ইউনিয়নে।

আহতরা হলেন জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, তার স্ত্রী, মেয়ে, ভাগিনা ও শ্যালক। তারা বর্তমানে মদিনার স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার শিকার পরিবারটি এক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে সৌদিতে ওমরাহ ভিসায় গিয়েছিল। তাদের নিয়ে সপরিবারে মদিনায় যাচ্ছিলেন তিনি। পথে এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো বিস্তারিত জানা যায়নি। তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে। আমাদের সময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X