1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৭২ জন খবরটি পড়েছেন

শুরুতে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা বড় সংগ্রহ এনে দিতে ব্যর্থ হয়। অল্প পুঁজি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালানের শতকে আট বল বাকি থাকতেই তিন উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। এক পর্যায়ে ১০৩ রানে ৫ উইকেটও হারায় দলটি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

মঈন আলীকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে দেন ডেভিড মালান। আর তখনই ম্যাচটা ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় আবার আশা জাগান মিরাজ। মঈন আলীকে আউট করে স্বস্তি ফেরান তিনি। 

তবে এক প্রান্ত আগলে রাখেন ডেভিড মালান। মাথা ঠাণ্ডা রেখে দুর্দান্ত এক শতক তুলে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশের পক্ষে তিন উইকেট লাভ করেন তাইজুল, এছাড়া দুইটি উইকেট পান মিরাজ।

এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। শান্ত-রিয়াদের ব্যাটে ভর করে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন শান্ত। ইংল্যান্ডের আর্চার, মার্ক উড, আদিল রশিদ ও মঈন আলী নেন দুইটি করে উইকেট। চ্যানেল২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar