1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে আগুনে ভষ্মিভূত চার কুটির শিল্প কারখানা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

অভয়নগরে আগুনে ভষ্মিভূত চার কুটির শিল্প কারখানা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩১৯ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে বেলুন-পিঁড়ি তৈরির চারটি কুটির শিল্প কারখানাআগুনে পুড়ে গেছে। শনিবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামের স’মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স’মিল ও কুটির শিল্প কারখানার মালিক মাহমুদ কবীর জানান, মিলের পাশে তার ও বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামের কার্তিক বিশ্বাসের চারটি কুটির শিল্প কারখানা রয়েছে। কারখানায় কাঠ দিয়ে বেলুন, পিঁড়ি, রিহালসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কারখানার একটি ঘরে আগুন দেখা যায়। এসময় এলাকাবাসী নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অপর কুটির শিল্পের মালিক কার্তিক বিশ্বাস জানান, আগুনে কারখানার মোটরসহ সব কিছু পুড়ে গেছে। তার ও মাহমুদের পুড়ে যাওয়া চারটি কারখানায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় আট লাখ টাকা। রাতে কারখানায় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, আগুন লাগার সংবাদ দেরিতে দেওয়া হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সমস্যা হয়েছে। যে কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar