1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে গরুর মাংসের টুকরায় লেখা আল্লাহর নাম! - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

কুড়িগ্রামে গরুর মাংসের টুকরায় লেখা আল্লাহর নাম!

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩৯২ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশ টিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর এর নাগেশ্বরীর হাসেমবাজার গ্রামের বাড়িতে গরুর মাংস রান্না করার সময় মাংসের ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’ লেখা দুটি মাংসের টুকরা ভেসে ওঠে। পরে বাড়ির লোকেরা ‘আল্লাহ’ লেখা মাংসের ওই টুকরাটিকে সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সরেজমিন তার বাড়িতে গিয়ে জানা যায়, এম এস সাগর মঙ্গলবার সকালে তার দ্বিতীয় পুত্র এম এ আর স্বদেশ এর ৭তম জন্মদিন উপলক্ষে নাগেশ্বরী কলেজ মোড় সফি আলীর মাংসের দোকান থেকে এক কেজি গরুর মাংস কিনে বাড়িতে আনেন। দুপুর বেলায় এম এস সাগরের স্ত্রী আফরোজা আক্তার সাথী ওই মাংস রান্না করার সময় দেখেন দুটি মাংসের টুকরা ভেসে উঠছে। বারবার মাংসের ওই টুকরাটিকে সেদ্ধ করার জন্য ডুবানোর চেষ্টা করলেও তা ডুবছে না। মাংস সেদ্ধ না হওয়ায় মাংসের ওই টুকরা দুটি হাতের ওপর নিলে গরমের পরিবর্তে ঠাণ্ডাভাব অনুভূত হয় এবং ওই মাংসের ওপর অলৌকিকভাবে ‘আল্লাহ’ নাম লেখা।

এম এস সাগর জানান, পরে লক্ষ্য করা যায় মাংসের ওই টুকরা দুটিতে আরবি হরফে লেখা রয়েছে ‘আল্লাহ’। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাংসের টুকরার ছবি তোলার সময় দেখা যায়, মাংসের এক পিঠে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X