ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর শ্রীপুর ইসলামীয়া ফাজিল মাদরাসার প্রভাষক সুন্নী বক্তা শরীফুল ইসলাম ভূঁইয়ার জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার (৮ মার্চ) দুপুরে শহরের পৈরতলায় অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।
র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক জানান, গত ৫ মার্চ ইসলামি বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার চাউড়া দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আখাউড়ার রামধননগর এলাকার রেলক্রসিং এর উত্তর পাশে মামলার আসামিসহ অজ্ঞাতনামা অন্যরা তাকে আটক করে হত্যার উদ্দেশ্যে তার ওপর আক্রমণ করে তার জিহ্বা কেটে দেয়। এ ঘটনায় তার চাচা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এর পেক্ষিতে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে তথ্য-প্রযুক্তির সহায়তায় ৪ জনকে গ্রেপ্তার করে। তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।