1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চৌগাছায় আলমসাধু চাঁপায় মাছ ব্যবসায়ী নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

চৌগাছায় আলমসাধু চাঁপায় মাছ ব্যবসায়ী নিহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২০০ জন খবরটি পড়েছেন

চৌগাছায় আলমসাধু (স্থানীয় যানবাহন) চাপায় যাত্রী সুজন হালদার (৩২) নামে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় আলমসাধুচালক রফিকুল ইসলাম (৪০) ও অপর যাত্রী আতিয়ার রহমান (৪৫) মারাত্মক আহত হওয়ায় যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা বাজারের কাশেম মিয়ার ধানের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নস্তি গ্রামের অবনিশ হালদারের ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দা।

চৌগাছা-পুড়াপাড়া-যাদবপুর সড়কের চৌগাছা থানাধীন ৯ নং স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা বাজারের জৈনক কাশেম মিয়ার ধানের চাতালের পাশে রাজনের দোতলা বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ আলমসাধুটির এক্সেল ভেঙে গাড়ি উল্টে যায় এবং গাড়িতে থাকা সুজন হালদার ও আতিয়ার রহমান এবং গাড়িচালক রফিকুল ইসলাম গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুজন হালদারকে মৃত ঘোষণা করেন। এছাড়া গাড়িচালক রফিকুল ও আতিয়ারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমরান হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সুজনের মৃত্যু হয়েছে। অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোরে স্থানান্তর করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যাতা নিশ্চিত করেন। স্বা,আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar