1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সড়ক দূর্ঘটনায় বাঘারপাড়ায় মসজিদের ইমামের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সড়ক দূর্ঘটনায় বাঘারপাড়ায় মসজিদের ইমামের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৮১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সড়ক দূর্ঘটনায় যশোরের বাঘারপাড়া উপজেলা মসজিদের ইমাম হাজারো ছাত্রের ওস্তাদ ক্বারী আতাউর রহমান মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার বিকাল ৬টার দিকে মহিরণ ব্র্যাক মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে প্রচন্ড গতিতে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এসময় তাকে প্রথমে বাঘারপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১ টায় দিকে তিনি মৃত্যু বরণ করেন।

ক্বারী আতাউর রহমান বাঘারপাড়া ফাযিল মাদরাসার শিক্ষক ছিলেন । ২০১৮ সালে তিনি অবসর নেন। ৩৮ বছর উপজেলা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার বিকাল তিনটায় মহিরন ব্র্যাক অফিসের পিছনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস,রাধানগর আলিম মাদরাসার অধ্যক্ষ তবিবুর রহমান ,বাঘারপাড়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী, হামিদপুর আলহেরা কলেজের সহকারি অধ্যাপক গোলাম রসুলসহ এলাকার অসংখ্য আলেমে দ্বীন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar