1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে মুক্তিযোদ্ধা আলতাফ শিকদারের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মির্জাগঞ্জে মুক্তিযোদ্ধা আলতাফ শিকদারের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৯৩ জন খবরটি পড়েছেন
মির্জাগঞ্জে মুক্তিযোদ্ধা আলতাফ শিকদারের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চিরনিদ্রায় শায়িত হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা (অবঃ আর্মি) মোঃ আলতাফ হোসেন শিকদার (৭০) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শনিবার (২৫ মার্চ) নিজ বাড়ির পাশের মাঠে তাঁর লাশের জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) ঢাকা সিএমএইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঝাঁটিবুনিয়া গ্রামের মৃত কালু শিকদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেমেয়ে রেখে গেছেন।

তাঁর জানাজায় উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ সাইফুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, আমড়াগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar