এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামে রবিবার(২৬শ মার্চ )সকালে যথাযথ মর্যাদা সহকারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়েছে জেলা স্টেডিয়ামে । এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইদুল আরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম , পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ মুস্তাফিজুর রহমান সাজুসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এর পরবর্তীতে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়ার আয়োজন করা হয় ।