এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুরিগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকায় কয়েলের আগুনে পুড়ে ছাই (জেলে) কবাদ আলীর ঘর। এ অগ্নিকান্ডে ৫ টি ছাগল,হাঁস, মুরগি এবং তার কর্মের জাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটে ২৬শে মার্চ রাত ৮ ঘটিকায়। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এ আসে।
জানা যায়,যাত্রাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা কবাদ আলি মোল্লা (৬৫) তার বাড়িতে রবিবার ২৬ শে মার্চ রাত ৮ ঘটিকায় আগুন লাগে। তাদের চিৎকার শুনে এলাকা বাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ এ আনেন।
ঘটনা স্থলে থাকা আশরাফুল আলম জানান, কবাদ আলি মোল্লা একজন গরিব জেলে। আগুনে তার ঘরবাড়ি ও আসবাবপত্র পুরে জাওয়ায় পরিবার তার নিঃস্ব হয়েছে।
তার ছেলে হাফিজুর রহমান বলেন, আমাদের এখন কিছুই নেই। আমার বাবা যে জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে আমাদের পরিবার চালাতো তাও পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আমার সামনে এস.এস.সি পরিক্ষার বই সহ জরুরি কাগজ পত্র পুড়ে শেষ হয়েছে।
এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর সরকার জানান , ঘটনাটা আমি শুনেছি রাতে , সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে চলে যাই । এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এ নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও )বরাবর দরখাস্ত প্রেরণ করেছি । আমি আশাবাদী অতি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।