ইমাম হোসেন।
যশোরের বাঘারপাড়ায় গত রোববার(৯ এপ্রিল) জাহিদ হাসান নামের এক ইউপি সদস্য পরকিয়ার অপরাধে গনপিটুনির শিকার হন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এদিকে এ ঘটনায় নারিকেলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে জড়িয়ে মিথ্যা বানোয়াটি সংবাদ প্রচার করে তার সম্মান হানি হওয়ায় মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মিথ্যা সংবাদের প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উক্ত মানববন্ধনে চেয়ারম্যান বাবলু কুমার সাহার কর্মী-সমর্থকসহ এলাকার কয়েকশ’ মানুষ অংশ গ্রহণ করেন।