1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৮২ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে বাংলা ১৪৩০ নববর্ষকে বরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার সভাপতি সুনীল দাস, শিক্ষক রফিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা বৈশাখী সংগীত পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্র বের করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar