টাংগাইলের কালিহাতীতে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশে কামাক্ষামোড় এলাকায় আজ বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক নাজমুল হোসেন গণমাধ্যমকে জানান, চারজন নারী রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে নিহত হন তারা।