1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে আগুনে পুড়ে দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দৌলতপুরে আগুনে পুড়ে দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৮১ জন খবরটি পড়েছেন

কুষ্টিয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে দুই শিশু কন্যা মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা দুজনে আপন বোন। বুধবার (১৯ এপ্রিল) বেলা তিনটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানা–পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।

নিহতরা হচ্ছেন- সোনিয়া খাতুন (৮) ও শর্মিলা খাতুন (২)।

এসময় তারা দুপুরে ঘরে ঘুমিয়ে ছিল। তাদের মা ঘরের পাশে রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘুমানোর ঘরে। এতে ঘুমের মধ্যে আগুনে পুড়ে মারা যায় ওই দুই বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করছিলেন। এ সময় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড ঘটলে মুহূর্তেই তা শোবার ঘরসহ আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। শোবার ঘরে দুখু মিয়ার দুই মেয়ে সোনিয়া ও শর্মিলা ঘুমিয়ে ছিল। আগুন ঘরে দ্রুত ছড়িয়ে পড়লে তাদের উদ্ধার করা সম্ভব না হলে আগুনে পুড়ে দগ্ধ হয়ে তারা মারা যায়।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয় এবং আগুনে পুড়ে মারা যায় ওই দুই শিশু। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর উপজেলায় কোনো ফায়ার সার্ভিস কার্যালয় নেই। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে মিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের দল যায়। মিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সবুজ হোসেন বলেন, বেলা ৩টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পান। দ্রুত সেখানে যান। তবে সামান্য আগুন পেয়েছিলেন, যা দ্রুত নিভিয়ে ফেলেন। তবে এর আগে আগুনে কয়েকটি ঘর পুড়ে গেছে। দুই শিশুও মারা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar