মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের মোংলায় ঈদ উপহার হিসেবে উপজেলার দুস্থ-অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে পৌর আ’লীগের কার্যালয় ও বিভিন্ন ইউনিয়নে এসব ঈদ সামগ্রী তুলে দেন বাংলাদেশ পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এসময় উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, মোংলা পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আঃ সালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার প্রমুখ।