1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিরাট কোহলি কে ২৪ লাখ রুপি জরিমানা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিরাট কোহলি কে ২৪ লাখ রুপি জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩২৬ জন খবরটি পড়েছেন

ইনজুরির কারণে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত দুটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেননি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। তার বদলে নেতৃত্ব দিয়ে পরপর দুই ম্যাচে আরসিবিকে জিতিয়েছেন বিরাট কোহলি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দল জিতলেও এবার মোটা অঙ্কের জরিমানা গুণতে হলো কোহলিকে। মূলত স্লো-ওভার রেটের কারণেই এই জরিমানার মুখে পড়েছেন ভারতীয় দলের এই নিয়মিত মুখ। এই কারণে তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ অর্থাৎ ২৪ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩১ লাখ) জরিমানা করা হয়েছে। এ ছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারসহ দলের অন্যরাও জরিমানার কবলে পড়েছেন। জরিমানার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিসিআই।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নেমেছিল আরসিবি। এই ম্যাচে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ‘গোল্ডেন ডাক’ মারেন কোহলি। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে ৭ রানে জয় পায় আরসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিএলের ন্যূনতম ওভার-রেটসংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার দলের দ্বিতীয় অপরাধ বলে কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি জরিমানা করা হয়েছে। হিন্দুস্তানটাইমস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar