শৈলকুপা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে কাজী হাবিবুর রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পদমদি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান একই গ্রামের কাজী মুজিবুর রহমানের সন্তান।
জানা গেছে , এদিন কাজী হাবিবুর রহমান গ্রামের পদমদি মাঠে কৃষি কাজ করতে যান। এরপরে আকাশে মেঘ ও বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বজ্রপাতে মাঠেই তিনি আহত হন । এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যা্ন। এখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে বলে শুনেছেন।