1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মণিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মণিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৭৯ জন খবরটি পড়েছেন

মণিরামপুর উপজেলা পরিষদের বটতলা চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বাংলাদেশকে বিশ্বদরবারে রোল মডেল করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। তিনি দেশের সকল খাতে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। যা আমাদের সকলের মাঝে এখন দৃশ্যমান। সরকার বেকার সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। উপজেলা পর্যায়ে বেকার যুবকদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এছাড়া বর্তমান তরুণ প্রজন্মের কথা চিন্তা করে, তাদের খেলাধূলার মান আরো উন্নত করতে কেবল শহর কেন্দ্রীক নয়, উপজেলা পর্যায়েও স্টেডিয়াম করা হচ্ছে। যার আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৮৬টি স্টেডিয়াম নির্মাণ করতে সাড়ে ১৬শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যাতে করে উপজেলাভিত্তিক খেলার মান আরো উন্নত হয়।
মঙ্গলবার মণিরামপুর উপজেলা পরিষদের বটতলা চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় তিনি বলেন, বর্তমান সরকারই উন্নয়নের সরকার। শেখ হাসিনার হাত দিয়েই এদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যা অব্যাহত রয়েছে। আজ আমরা গর্বিত বাঙালি জাতি হিসেবে পরিচয় দিতে পারি।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল এমপি আরও বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর এদেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু থেকে শুরু করে এমন কোন ক্ষেত্র নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি বলেন, এই স্টেডিয়াম নয়, যশোরের স্টেডিয়ামকেও আধুনিকায়ন করতে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশ আরো এগিয়ে যাওয়া সম্ভব ছিলো, মহামারি করোনা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ^কে গতিহীন করে ফেলেছে।

যে কারণে শুধু আমার দেশেই দ্রব্যমূল্যবৃদ্ধি হয়নি। ইউরোপের মতো দেশগুলোও আজ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়েছে। এছাড়াও ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ অর্থনীতিকে আরো সংকটে ফেলেছে। তিনি আগামী নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার চেষ্টা অব্যাহত রেখেছে। একারণেই আগামী নির্বাচনেও শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে হবে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, স্টেডিয়ামের প্রজেক্ট পরিচালক মাহবুর মোর্শেদ, সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, যুবলীগ নেতা স ম আলাউদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদের মহিলা সদস্য তাসরিন সুলতানা শোভা, মণিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ বিএম রবিউল ইসলাম ফারুকী, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শেখর চন্দ্র রায়, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আইযুব আলী গাজী, আলমগীর কবির লিটন, আব্দুল আলিম জিন্নাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar