1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৬০ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী লোকাল বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ মে) সকালে সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসু কর্মকার (৪৫) ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।

আহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে তারা হলেন, যশোর সদর উপজেলার কোদালিয়া এলাকার বাসিন্দা ফুলমতি (৪৫), শেখহাটি এলাকার ছাবিনা বেগম (৪৪), পুলেরহাট এলাকার মাসুম (২২), বাহাদুরপুর এলাকার রিপন (৬০) ও আবু সাঈদ (৩০), তফসিডাঙ্গা এলাকার আনোয়ার (৫৫), রাজশাহী সদর উপজেলার বাসিন্দা অজয় বিশ্বাস (৪৫), মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আল-আমিন (২৫), আরাফাত (২৩), জাকির (২৩) ও লিংকন (২২)। নিহত ও আহতরা সবাই বাসযাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস (ঢাকা মেট্রো-ব- ১৪-১৬৫৪) দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাড়ে সাতটার দিকে কোদালিয়া স্কুলের সামনে মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চার কলেজছাত্রসহ কমবেশি বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে বাসু কর্মকার নামে এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়ে জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar