1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝড়ে আম কুড়াতে গিয়ে দুই বোনের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ঝড়ে আম কুড়াতে গিয়ে দুই বোনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে দুই চাচাত বোনের মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মুক্তাগাছা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে বলে ওয়ার্ডটির কাউন্সিলর আমজাদ হোসেন জানান।

নিহতরা ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)। মোসলেম ও আমিরুল আপন ভাই।

কাউন্সিলর আমজাদ বলেন, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঝড়ের মধ্যে জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়। এ সময় গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। এতে গুরুতর আহত হয় চাঁন মনি। পরে স্বজনরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঝড়ে বেশকিছু গাছপালা ও বোরো ধানের ক্ষতি হয়েছে বলেও জানান আমজাদ হোসেন।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। নিহতের স্বজনরা উপজেলা বা জেলা প্রশাসনের কাছে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar