1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এড: আহসান হাবীব নীলু কুড়িগ্রাম সনাক সভাপতি নির্বাচিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

এড: আহসান হাবীব নীলু কুড়িগ্রাম সনাক সভাপতি নির্বাচিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৫১ জন খবরটি পড়েছেন


এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি’র) অনুপ্রেরণায় গঠিত সনাক কুড়িগ্রাম’র সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ’র অসুস্থ্যজনিত অবস্থায় মৃত্যুর পর সনাক জেলা কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী ও আইনজীবী এডভোকেট আহসান হাবীব নীলু। বুধবার সন্ধ্যায় সনাক জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট আহসান হাবীব নীলুকে সভাপতি নির্বাচন করা হয়।

কুড়িগ্রাম শহরের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন সচেতন নাগরিক কমিটি সনাক’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিনিয়র সহসভাপতি প্রতিমা চৌধুরীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত হয়। প্রতিমা চৌধুরী নিজেই এডভোকেট আহসান হাবীব নীলুর নাম প্রস্তাব করলে সকলে তাকে উপস্থিত সকলেই সমর্থন জানান। ফলে প্রতিদ্বন্দ্বি না থাকায় সকলের সমর্থনে তিনি প্রথমবারের মতো সভাপতি হলেন। এরআগে একাধিকবার তিনি সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসিন ছিলেন। এই বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগান্তর, বাংলাদেশ টেলিভিশন ও বিডি নিউজ ২৪ ডটকমের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিকবার তিনি কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তার এই পদে যোগদানের ফলে কুড়িগ্রাম সনাক আরো গতিশীল হবে বলে বিশিষ্টজনরা মতামত ব্যক্ত করেছেন।

এসময় তাকে শুভেচ্ছা জানান সনাক’র সাবেক সভাপতি ও বিশিষ্টজন একেএম সামিউল হক নান্টু, সাবেক সভাপতি ও জেলা মহিলা পরিষদের সভাপতি বেগম রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar