বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় বিশ্ব ‘মা’ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, জানাক সদস্য আলেয়া বেগম। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ‘মা’য়েরা উপস্থিত ছিলেন।