1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লিগ শেখ শাখাওয়াতকে হারিয়ে চ্যাম্পিয়ন রাহুল স্মৃতি সংসদ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লিগ
শেখ শাখাওয়াতকে হারিয়ে চ্যাম্পিয়ন রাহুল স্মৃতি সংসদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৯১ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে জেমকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লিগ ২০২১-২২ এ চ্যাম্পিয়ন হয়েছে রাহুল স্মৃতি সংসদ।

শনিবার বিকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শেখ শাখাওয়াত স্মৃতি সংসদকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাহুল স্মৃতি সংসদ। আক্রমণ-পাল্টা আক্রমনে প্রথমার্ধের ৩৮ মিনিটে রাহুল স্মৃতি সংসদের পক্ষে প্রথম গোল করেন ৯নং জার্সিধারী খেলোয়াড় শিপন। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার পূর্বে গোল পরিশোধ করেন শেখ শাখাওয়াতের ৬নং জার্সিধারী খেলোয়াড় রাজিবুল। এক এক গোলে সমতা থাকা খেলার দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে রাহুল স্মৃতি সংসদের পক্ষে জয়সূচক গোল করেন ১০নং জার্সিধারী খেলোয়াড় স্বাধীন।

ফাইনাল খেলা শেষে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মঈনুর জহুর মুকুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক নূরুল আরেফিন, কোষাধ্যক্ষ মফিজুর রহমান ডাবলু, নির্বাহী সদস্য সাব্বির আহম্মেদ পলাশ, আমিনুল ইসলাম, ওহেদুজ্জামান, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar