1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শুভসংঘের উপহার পেয়ে খুশি ভ্যান ও রিক্সাচালকরা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শুভসংঘের উপহার পেয়ে খুশি ভ্যান ও রিক্সাচালকরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৭৩ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। বৃষ্টি হলেও তাপমাত্রা অসহনীয়। এরই মাঝে জীবিকা নির্বাহে ব্যস্ত যশোরের অভয়নগরের ভ্যান ও রিক্সাচালক ভাইয়েরা। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে মাথার ক্যাপসহ খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

কালের কণ্ঠ শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৪ মে) সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের সামনে যশোর-খুলনা মহাসড়কে চলাচলরত ভ্যান ও রিক্সাচালকদের মাঝে ক্যাপ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ ওরফে মাসুদ তাজ, সহ-সভাপতি আজগর আলী বিশ^াস, আকিব হোসেন গালিব, সাধারণ সম্পাদক সৌরভ নন্দী, সাংগঠনিক সম্পাদক বিল্লু মঙ্গল দাস, ক্রীড়া সম্পাদক টিপু সুলতান, নির্বাহী সদস্য মাহিম শাহরিয়ার তন্ময়, হাসান মাসুদ উৎস, নাহিদ গাজী প্রমুখ।

মাথার ক্যাপ ও খাবার স্যালাইন পেয়ে ভ্যান ও রিক্সাচালক ভাইয়েরা বলেন, ‘আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচ- গরমে আমাদের কথা চিন্তা করে শুভসংঘ যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।’

শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি আকিব হোসেন গালিব বলেন, মহাসড়কে চলাচলরত অর্ধশত রিক্সা ও ভ্যানচালককে একটি করে মাথার ক্যাপ ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এ ধরণের আয়োজন চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar