1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলমে ঝুলে থাক স্বপ্ন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

কলমে ঝুলে থাক স্বপ্ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৯৫ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

একেবারেই অপ্রত্যাশিত দেখা হয়েছিল আমাদের
তারপর কতো দিবস রজনী শব্দস্রোতে ভেসেছি দুজন তার কোনো ইয়াত্তা নেই
কতো স্বপ্ন ঝুলেছে চোখের কোণে
কতো আশা বেঁধেছে বাসা
কতো রঙে রাঙিয়েছি ভালোবাসার দেয়াল
কতো ফুলে সাজিয়েছি মায়াবী বাসর

শব্দের দ্যোতনায় ছন্দের মিলন ও বিরহে কেটেছে অজস্র মুহুর্ত
পৃথিবীর সব সাগর নদী ঝিলের জলে সাঁতরেছি, ঝিনুক শাপলা পদ্ম তুলে পরিয়েছি তোমায়
টাইটানিকের মাস্তুলে জ্যাকের মতো বুকে জড়িয়ে ধরেছি তোমার ছায়া
হিম শীতল জলে বাহুডোরে বেঁধেছিলাম তোমায়
নিজে বরফের স্টাচু হয়ে তোমাকে রেখেছিলাম জীবন্ত প্রতিমা করে হৃদয় মন্দিরে
তারপরও তুমি শুধু কলমেই থেকে গেলে
একটাবারের জন্যও ফিরে এলে না
আমার জোছনায় ভরা মাটির ঘরে।

সন্ধ্যায় ছায়া নেমে এলে
তুমি তারা হয়ে জ্বলো আমার আকাশের কোলে
তখন স্থুল আবেগি মনটা মৃদু বাতাসে বকুল পাতার সাথে কেনো জানি দোলে

তুমি এলে আকাশের প্রদীপ নিভে যেতো
ঝরে যেতো সব ফুল
তুমি এলে নদী থেমে যেতো
ঢেউয়েরা হারাতো কূল।
তুমি ক্যামেলিয়া হয়ে বেঁচে থাকবে
আমার সমস্ত চৈতন্য জুড়ে..
কলমে ঝুলে থাকবে স্বর্গের স্বপ্নরানী হয়ে…।
২৩-৫-২৩

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar