1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হবিগঞ্জে সড়কে প্রান গেল ব্যবসায়ীর,আহত স্ত্রী - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

হবিগঞ্জে সড়কে প্রান গেল ব্যবসায়ীর,আহত স্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২০৬ জন খবরটি পড়েছেন

হবিগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্কুল শিক্ষিকা স্ত্রী হালিমা খাতুন (৪২)।

রোববার (২৮ মে) বিকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকসাইর নামক স্থানে হোটেল হাইওয়ে ইন এর নিকট ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল হামিদ উপজেলার আন্দিউড়া গ্রামের রহমত আলী সর্দার এর ছেলে। তিনি মাছ ও মুরগির ফিড এর ব্যবসায়ী ছিলেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন উপজেলা শিক্ষা অফিসের কাজ শেষে তার স্বামী আব্দুল হামিদের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাকশাইর হোটেল হাইওয়ে ইনের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ এর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হালিমা খাতুনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে জানা গেছে, আগামী ১৫ জুন তাদের পবিত্র হজ পালনের জন্য মক্কা মদিনাতে যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দূর্ঘটনায় স্বামী মারা যাওয়ায় এবং ওই শিক্ষিকা গুরুতর আহত হওয়ায় তিনি হজ পালন করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।



শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar