বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার পৌরসভার ব্র্যাক অফিস মোড়ের উপজেলা
বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠান হয়।

উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা। থানা বিএনপির আহবায়ক শামছুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, আব্দুস সালাম (সৌদি), থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, নারিকেল ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার শরাফত হোসেন , ধলগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক খয়বার হোসেন, দোহাকুলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, দরাজহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহাজাহান আলী, জামদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক দাউদ হোসেন, যুগ্ম আহবায়ক আসলাম হোসেন, নারিকেলবাড়ীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শিকদার, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুব নেতা তিতাস উদ্দীন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নাফিজ খান লিটন, পৌর ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।