অভয়নগর (যশোর) প্রতিনিধি।
টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে ব্রাদার্স কাপ ১৬দলীয় ক্রিকেট টুর্ণামেন্ট।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুটি দল। খেলায় নওয়াপাড়ার মেসার্স তানজিদ স্টোর ২ উইকেটে ধোপাদি কিংস ক্লাবকে হারায়। বিজয়ীদলের সাজ্জাদ হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জাহিদ হোসেন মিঠু, মো. রণি, মাহফুজুর রহমান শামীম ও সমীর কান্তি বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোহাগ, নূর হোসেন, মৃদুল, ওবায়দুল, অরন্য, মিরাজ হোসেন প্রমুখ।
খেলার মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল আগামী বৃহস্পতিবার দুপুরে এই মাঠেই অনুষ্ঠিত হবে।