1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূরুঙ্গামারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু,গুরুতর আহত স্ত্রী - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু,গুরুতর আহত স্ত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২১০ জন খবরটি পড়েছেন
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ
বজ্রপাতে মৃত্যু-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃষ্টি নামার আশঙ্কা দেখে গাছের শুকনো ডাল ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষকের। বজ্রপাতের আঁচ লেগে গুরুতর আহত হয়েছে সাথে থাকা স্ত্রী।

শুক্রবার (০৯ জুন) ভোরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হলেন জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতি গ্রামের ঘন আমপাড়া এলাকার জাবেদ আলী মন্ডলের ছেলে দেলোয়ার হোসেন জুয়েল (৩৮)।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বৃষ্টি দেখে স্বামী স্ত্রী দুজনেই বাড়ির পাশে রাখা শুকনো ডাল (কাঠখড়ি) আনতে যায়। এমন সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনা স্থলেই মারা যায় জুয়েল রানা। সাথে থাকা স্ত্রীর বজ্রপাতের আঁচ লেগে পায়ের কিছু অংশ ঝলসে গিয়ে গুরুতর আহত হয়।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের সময় তারা স্বামী স্ত্রী একসাথেই ছিলেন। কিন্তু স্ত্রী আতহ হলেও স্বামী ঘটনাস্থলেই মারা যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, বজ্রপাতের ঘটনা এখনো শুনি নি। তবে প্রাকৃতিক দূর্যোগের কারণে মৃত্যুর ঘটনায় প্রশাসনের কিছু করার থাকে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar