1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু , আহত ১ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু , আহত ১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়িতে বিদ্যুৎচালিত মাটরের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু শিক্ষার্থর মৃত্যু হয়েছে। এসময় আরও এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চরশৈলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের কন্যা মাহি আক্তার (৯) ও বদ্দু মিয়ার কন্যা বিদু আক্তার (৯) এবং আহত শিশু ফজলুল হকের মেয়ে মারিয়া আক্তার (৮)। তাদের বাড়ি সোনাপুর গ্রামে। তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন শিশু গোসল শেষ করে বাড়ি এসে বিদ্যুৎচালিত পানির পাম্প (বিদ্যুৎচালিত মটর) দিয়ে দ্বিতীয় বার গোসল করতে গিয়ে মাহি প্রথম বিদ্যুৎস্পষ্ট হয়। এসময় তাকে ছাড়াতে গিয়ে আরও দুই শিশু বিদ্যুৎতায়িত হয়।
পরে শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ছুঁটে এসে আহত শিশুদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিসক ডা. সাবরিনা ছাত্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত শিশুকে হাসপাতালে না এনে স্থানীয় পল্লীচিকিৎসকে দিয়ে চিকিৎসা দেয়া হয়। সে বর্তমানে সুস্থ রয়েছে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং নিহতের গ্রাম সহ আশপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দু্ই শিশুর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন বলে জানান তিনি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রপ কুমার সরকার জানান, বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি এবং এ ব্যাপারে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar