1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরা কালীগঞ্জ ভেজালযুক্ত মধু তৈরীর সরঞ্জামসহ আটক ১ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

সাতক্ষীরা কালীগঞ্জ ভেজালযুক্ত মধু তৈরীর সরঞ্জামসহ আটক ১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৩৩ জন খবরটি পড়েছেন
সাতক্ষীরা কালীগঞ্জ ভেজালযুক্ত মধু তৈরীর সরঞ্জামসহ আটক ১

সাতক্ষীরার কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে এই অভিযান চালানো হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নারী কৃষ্ণনগরের কামাল হোসেনের স্ত্রী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টায় কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ আমিনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, উপ পরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আসামীর কাছ থেকে ভেজাল মধু তৈরীর মেশিন, চিনি সহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে।

জব্দকৃত মধুর বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরী করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীসহ ভেজাল মধু প্রস্তুতে সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কালিগঞ্জ থানায় ১৪ জুলাই-২৩ তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(সি)/২৫ ডি ধারায় মামলা দায়ের হয়েছে, মামলা নং ১৭।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar