1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘের আক্রমণ আহত গরু, ভাগাভাগি করে খেলো গ্রামবাসী - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘের আক্রমণ আহত গরু, ভাগাভাগি করে খেলো গ্রামবাসী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৮৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের আক্রমণে একটি গরু আহত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার হরমা খাল এলাকায় ঘাস খাওয়ার সময় একটি বাঘ গরুটিকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ডাক চিৎকার টের পেয়ে বাঘটি গরুটিকে ছেড়ে দিয়ে চলে যায়।

এরপরে স্থানীয়রা গরুটিকে জবাই করে এবং নামমাত্র মূল্যে গোশত বিক্রি করা হয়। এর আগেও হরমা খাল এলাকায় কয়েকটি গরু বাঘের আক্রমণের শিকার হয়েছিল। গরুর মালিক সুন্দরবন ইউনিয়নের আগলাদিয়া গ্রামের আকবার তালুকদারের ছেলে ফারুক তালুকদার জানান, জঙ্গলের পাশেই ঘাস খাচ্ছিল আমাদের গরুটি। হঠাৎ করে বাঘে আক্রমণ করে। পরে স্থানীয়রা জবাই করে। গরুটি গাভী ছিলো। তাকে হারানোয় আমার অনেক ক্ষতি হয়ে গেল।

স্থানীয় ইউপি সদস্য মোঃ কাওছার হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি বিকাল ৩টার দিকে গোড়াবুরবুড়িয়া এলাকায় নদীর তীরে বাঘে গরুটিকে আক্রমন করলে স্থানীরা ছাড়িয়ে আনে। তখন গরুটি জীবিত ছিলো। পরে গরুটিকে জবাই করে যারা উদ্ধার করেছে তারা কিছু নেয়। গরুটিতে ৪৫কেজির মত মাংস হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কাটাখালি টহলফারির ইনচার্জ অনিমেষ সরকার বলেন, হঠাৎ করেই একটা বাঘ গরুটাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বাঘটি গরুটাকে ছেড়ে পালিয়ে যায়। খরমা খালটি ছোট হওয়ায় মাঝে মাঝে বাঘের আনাগোনা ও আক্রমণের ঘটনা ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar